1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি

টি-টোয়েন্টিতে ব্রাভোর ৪০০

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

স্বীকৃত টি-টোয়েন্টিতে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৪০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো। বৃহস্পতিবার হোবার্ট হ্যারিকেন এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার বিগ ব্যাশের ম্যাচের আগে ৪০০ উইকেট থেকে ৫ কদম দূরে ছিলেন ব্রাভো। দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্ন রেনেগডসের হয়ে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট নিয়ে মাইলফলক গড়েন ব্রাভো।

এদিন নিজের প্রথম তিন ওভারে দুই উইকেট নেন ব্রাভো। এরপর ব্যক্তিগত চতুর্থ এবং ইনিংসের শেষ ওভারে একে একে জোফ্রা আর্চার, ক্যামেরন বয়সে এবং ম্যাথু ওয়েডকে আউট করে ৪০০ উইকেট পূর্ণ করেন এই ক্যারিবিয়ান বোলার।

স্বীকৃত টি-টোয়েন্টি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী লাসিথ মালিঙ্গা ব্রাভোর চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন। শ্রীলঙ্কান পেসারের উইকেটসংখ্যা ৩৩১টি। ৩০৭ উইকেট নিয়ে ব্রাভোর স্বদেশি সুনির নারিন রয়েছেন তিন নম্বরে। বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ২৯২ উইকেট নিয়ে চার নম্বরে রয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews