
শফিকুল ইসলাম রিপন: স্বনামধন্য টেকনো মোবাইল কোম্পানি নরসিংদী ক্লাব লিমিটেডে জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে শুভ উদ্বোধন করেন-‘ক্যামন ১২ এয়ার’ স্মার্ট ফোন স্বল্প মূল্যে এই স্মার্ট ফোনটিতে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এর ডিসপ্লের উপরের দিকে থাকা ছিদ্রে সেলফি ক্যামেরা যুক্ত করা হয়। টেকনো এর নাম দিয়েছে ডট ইন ডিসপ্লে। ক্যামন ১২ এয়ারে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে, পিছনে ১৬ মেগাপিস্কেলের মূল সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে ৮ মেগাপিস্কেল সেলফি ক্যামেরা, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট রম এবং ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দাম ১৪,৯৯০ টাকা। এ সময়ে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, টেকনো হেড অফ সেলস মোঃ সাইফুর রহমান খান, সিএসএম মোঃ ওয়ালিউল ইসলাম, এরিয়া ম্যানেজার এস.এন.এইচ.শুভ এবং ডিলার পার্টনার হিসাবে উপস্থিত ছিলেন আওলাদ এন্টারপ্রাইজের কর্ণধার আওলাদ হোসেন, মারিয়া এন্টারপ্রাইজ এর কর্ণধার মোঃ বাছির আহমেদ, মোবাইল মাল্টি শপ এর কর্ণধার মাসুদ পারভেজ সহ নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলার রিটেইলারবৃন্দ।