ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী Logo আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী Logo কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের পাশে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু Logo মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি Logo বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে Logo দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে Logo জ্বালানি নিরাপত্তা জোরদারে কৌশলগত তেলের মজুত বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ভারতের Logo মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী Logo তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি Logo খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান

ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ-পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত

প্রতিনিধির নাম :

ডুয়িং বিজনেস সূচকে ভারতের ১৪ ধাপ অগ্রগতি হয়েছে। ১৯০টি দেশের মধ্যে তাদের অবস্থান ৬৩তম। গত বছর ভারতের অবস্থান ছিল ৭৭তম। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভাল অবস্থানে আছে দেশটি।

কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করে বেশ কিছু প্রকল্প গ্রহণ করায় এমন অগ্রগতি হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার সময় ১৯০টি দেশের মধ্যে ভারত ছিল ১৪২তম অবস্থানে। গত বছর দেশটি বিভিন্ন সংস্কারের কারণে ২৩ ধাপ এগিয়ে ৭৭তম অবস্থানে পৌঁছায়। আর এবার ১৪ ধাপ অগ্রগতি হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে বলে মনে করছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের ডুয়িং​ বিজনেস সূচকে বাংলাদেশ এক বছরে ৮ ধাপ এগিয়েছে। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। গত বছর তাদের অবস্থানে ছিল ১৭৬তম। এ ছাড়া বিশ্বব্যাংকের ডুয়িং​ বিজনেস ২০২০ সূচকে পাকিস্তান এক বছরে ২৮ ধাপ এগিয়েছে। ১৯০টি দেশের মধ্যে তাদের অবস্থান ১০৮তম। গত বছর পাকিস্তানের অবস্থান ছিল ১৩৬ তম।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে