ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০: তথ্য উপদেষ্টা Logo স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo টানা দ্বিতীয় টেস্টে অ্যাকারম্যানের দেড়শ, চাপে বাংলাদেশ Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা

ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার মান আরো বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গভবনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস-কে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু।

তিনি আরো বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আবশ্যক। একই সঙ্গে গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন। আর সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে।

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপাচার্য অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

তিনি আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
৫২ বার পঠিত হয়েছে