ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী

দুর্নীতিবাজদের খালেদার পরিণতি দেখতে বললেন কামাল

প্রতিনিধির নাম :

দুর্নীতি যেই করুক, তিনি যতই প্রভাবশালী হোক, তাকে সাজা পেতেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিণতি দেখে শিক্ষা দিতে বলেছেন তিনি।

২০০৬ সালে খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার পৌনে দুই বছর পর ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলা হয় তার বিরুদ্ধে। এতে যে অভিযোগ আনা হয়, সেই ‘দুর্নীতি’র ঘটনাটি ঘটেছিল ৯০ দশকে বিএনপি সরকারে থাকার সময়।

আর মামলার সাড়ে নয় বছর পর বৃহস্পতিবার ঢাকার একটি আদালত খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে।

পরদিন শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথি হয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্য নিয়েই দেশ এগোচ্ছে।’

খালেদা জিয়ার সাজার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না সেটার প্রমাণ একজন সাবেক প্রধানমন্ত্রীর জেলে যাওয়া।’

‘দেশ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে সরকার যেমন সফল হয়েছে, তেমিন এ দেশকে দুর্নীতিমুক্ত করে সোনার বাংলা গড়তে কাজ চলছে।’

ওলামা মাশায়েখদের মসজিদে জঙ্গি, সন্ত্রাসের পাশাপাশি দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কথা বলারও অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় সরকার লিখে দিয়েছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা মিথ্যা ও ভিত্তিহীন কথা। এই মামলা বেশ কয়েক বছর আগে থেকেই চলছে। তার মধ্যে অনেকবার কোর্ট ও বিচারক পাল্টানো হয়েছে বেশ কয়েকবার। সুতরাং এটা নিয়ে কথা না বললেই হয়।’

‘তবে উচ্চ আদালতে আপিলের যেহেতু সুযোগ আছে তিনি (খালেদা জিয়া) সেখানেও যেতে পারেন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন এবং ভবিষ্যতেও কাজ করে যাবেন।’

এই রায়কে ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ নেই বলেও জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘কেউ যদি নৈরাজ্য করার পাঁয়তারা করে তাহলে আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ তা প্রতিহত করবে।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং ইউনাইটেড ইসলামী পার্টির নেতারা এ সময় বক্তব্য রাখেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
৪৫ বার পঠিত হয়েছে