ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় কমেছে তেলের দাম Logo সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া Logo অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী

পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ি নিহত

প্রতিনিধির নাম :

কক্সবাজারের টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ ধুমপ্রাংবিল এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাংবিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি মৃত নবী হোসেনের স্ত্রী তাহামিনা (৪৫)।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, ছুরিকাঘাতের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও কোনও পক্ষ অভিযোগ দেয়নি।

স্থানীয়রা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে জামাই। এরপর শ্যালক জাকির (১৬) এসে দুলা ভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাই ও শাশুড়ি মারা যান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
৯ বার পঠিত হয়েছে