ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার Logo গাজায় ত্রাণকর্মী হত্যার তদন্ত বন্ধের ইসরাইলি সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ অস্ট্রেলিয়া Logo পশ্চিম তীরের বসতি প্রকল্প নিয়ে ইসরাইলি দূতকে তলব যুক্তরাজ্যের Logo কাবুলের স্কুলের কাছে হামলার নিন্দা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞের Logo ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর

ফুটবলকে বিদায় জানালেন রোনালদিনহো

প্রতিনিধির নাম :

ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন ব্রাজিল গ্রেট রোনালদিনহো। ২০১৫ সাল থেকেই খেলার বাইরে ছিলেন তিনি। তবে অবসরের ঘোষণা দিলেন স্থানীয় সময় মঙ্গলবার।

রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো আসিস বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলকে বিদায় জানানো উপলক্ষে রোনালদিনিয়ো কোন কোন ইভেন্টে অংশ নেবেন তাও জানান আসিস।

ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন সেলেসাওদের অন্যতম সেরা এ স্ট্রাইকার। ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গেও তার বিদায়ী সংবর্ধনার আয়োজন চলছে বলে জানিয়েছেন তার ভাই।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন এ স্ট্রাইকার। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার অবিস্মরণীয় গোল আজও চোখের সামনে ভাসে। ইংল্যান্ডের গোলকিপার ডেভিড সিম্যানকে এগিয়ে আসতে দেখে মাথার উপর দিয়ে বল চিপ করে দিয়েছিলেন রোনাল্ডিনহো।

ক্লাব ফুটবলে চুটিয়ে খেলেছেন বার্সিলোনা ও পিএসজিতে। ক্লাব ফুটবলে শেষ খেলেছিলেন ২০১৫ সালে ফ্লুমিনেসের হয়ে।

মূলত, গ্রেমিওতে ফুটবল জীবন শুরু করেছিলেন এই তারকা ফুটবলার। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাটিয়েছেন বার্সিলোনায়। ২০০৫ সালে পেয়েছিলেন ব্যালন ডি’অর। ২০০৮ থেকে ১১ ছিলেন এসি মিলানে।

অন্যদিকে, দেশের হয়ে ৯৭ ম্যাচে ৩৩ গোল রয়েছে রোনালদিনহো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
২৩ বার পঠিত হয়েছে