ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

বেশি পানি পান করছেন না তো?

প্রতিনিধির নাম :

পানির অপর নাম জীবন। কম পানি খেলে শরীরে বিভিন্ন ক্ষতি হয়। কিন্তু মাত্রাতিরিক্ত পানিও শরীরের জন্য ক্ষতিকর। আমরা কজন এই কথা জানি। বেশি পানি খেলে কিডনি, হার্টের ওপর চাপ বাড়ে। রক্তে ঘনত্ব কমে। এছাড়া মস্তিষ্কের সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। অতিরিক্ত পানি পানের ক্ষতিকর দিক তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

চিকিৎসকরা বলছেন, বেশি পানি খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়। ফলে বমি বমি ভাব, ক্লান্তি, ঘুম ঘুম ভাব, অতিরিক্ত প্রস্রাব এবং মাথাব্যথা হতে থাকে। বেশি পানি পান করলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়। ফলে হার্টের ওপর চাপ বাড়ে। যার কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কোষে অতিরিক্ত পানি গেলে শরীরের কোষ ফুলতে থাকে। মাথার কোষও ফুলে যেতে পারে। যার পরিণাম ব্রেন স্ট্রোক। অতিরিক্ত পানি শরীরের পটাসিয়ামের পরিমাণ কমিয়ে দেয়। যার কারণে বুকে ব্যথা শুরু হয়। লিভারের সমস্যা বাড়তে থাকে। পেটে যন্ত্রণা শুরু হয়।

শুধু তাই নয়, চিকিৎসকরা আরও দাবি করেন, মাত্রাতিরিক্ত পানি শরীরে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

অনেকেই বলেন, দিনে আট গ্লাস পানি আবার কেউ বলেন দুই লিটার পানি যথেষ্ট। কিন্তু সবার শরীরে পানির চাহিদা এক নয়। শরীরের গঠন এবং পরিশ্রমের ধরন, খাবার খাওয়ার পরিমাণের ওপর নির্ভর করে শরীরে পানির পরিমাণ।

চিকিৎসকরা বলছেন, যার যত ওজন তাকে ৩০ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসবে, ঠিক তত লিটার পানি প্রতিদিন পানি পান করতে হবে। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করলে আরও ৭০০ মিলিলিটার পানি অতিরিক্ত পান করতে হবে। সবজি-ফল বেশি খেলে পানি একটু কম খেলে ক্ষতি নেই। কারণ, আমরা যে পরিমাণ পানি খাই, তার ২০ থেকে ২৫ শতাংশ আসে খাবার থেকে। তাই  বিপদ এড়াতে পানি পরিমাণ মতো পানি খান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
১৭ বার পঠিত হয়েছে