1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য : ফয়েজ আহমদ তৈয়্যব কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ ঝিনাইদহে গণভোট ও নির্বাচন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত তানজিদের দুর্দান্ত সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

ভারত–অস্ট্রেলিয়াও যেখানে আফগানিস্তানের পেছনে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

বেলফাস্টে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ১-১ ব্যবধানে সমতা থাকায় ম্যাচটা দুই দলের জন্যই সিরিজ জয়ের লড়াই। প্রথম ম্যাচে আফগানরা জিতলেও দ্বিতীয় ম্যাচে তারা হেরেছে। বেলফাস্টে হেরে যাওয়া সেই ম্যাচটা ছিল আফগানিস্তানের শততম ওয়ানডে। যদি প্রশ্ন করা হয়, এই ১০০ ওয়ানডের মধ্যে আফগানরা কতগুলো ম্যাচ জিতেছে?

জানা না থাকলে জবাবটা খুঁজতে পরিসংখ্যান ঘাঁটতেই হবে। আর এই জয়ের পরিসংখ্যানটা একটু চমকে ওঠার মতো। এশিয়ায় দলগুলোর মধ্যে প্রথম ১০০ ওয়ানডেতে জয়ের ‘ফিফটি’ তুলে নেওয়া একমাত্র দল আফগানিস্তান! ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বড় দলগুলো নয়, শুধু আফগানিস্তানই এশিয়ার মধ্যে এই গৌরবের অধিকারী।

ওয়ানডেতে ১৪তম দল হিসেবে ন্যূনতম ১০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেছে আফগানিস্তান। সাতটি দল তাদের শততম ওয়ানডেতে জয়ের মুখ দেখলেও হেরে যাওয়া ছয়টি দলের মধ্যে আফগানিস্তান সর্বশেষ সংযোজন। কেনিয়ার শততম ওয়ানডে ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে যায়। আশ্চর্যের ব্যাপার, নিজেদের প্রথম ১০০ ম্যাচে জয়সংখ্যায় আফগানিস্তান টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকেও!

অস্ট্রেলিয়া তাদের প্রথম ১০০ ম্যাচের মধ্যে ৪৫ জয়ের পাশাপাশি ৪৯ ম্যাচে হেরেছে। বাকি ৬ ম্যাচ ফল আসেনি। জয়সংখ্যায় নিউজিল্যান্ড তাদের ট্রান্স-তাসমানিয়ান প্রতিবেশীর চেয়ে এক ম্যাচ ব্যবধানে (৪৬ ) এগিয়ে। ৪৪ জয় নিয়ে অস্ট্রেলিয়ার পরই আয়ারল্যান্ড। তাদের পরে পাকিস্তান (৪২), ভারত (৪০), স্কটল্যান্ড (৩৫), কেনিয়া (৩২), জিম্বাবুয়ে (২১) ও শ্রীলঙ্কা (২০)। তাহলে বাংলাদেশের নামটা কোথায়?
যে ১৪টি দল কমপক্ষে ১০০ ওয়ানডে খেলেছে তাদের মধ্যে জয়সংখ্যায় (প্রথম ১০০ ম্যাচ) বাংলাদেশ একেবারে তলানিতে। নিজেদের প্রথম ১০০ ম্যাচের মধ্যে ৬টি জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। ৯২ হার এবং বাকি ২ ম্যাচ ফলহীন। বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পাওয়ার ২০ বছর পর একই আঙিনায় পা রাখা আফগানরা এ তালিকাতেই চতুর্থ।

নিজেদের প্রথম ১০০ ম্যাচের মধ্যে ৫২ জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ৪৬ ম্যাচে হার এবং বাকি ২ ম্যাচ ফলহীন। প্রথম ১০০ ম্যাচে জয়সংখ্যায় ওয়েস্ট ইন্ডিজ সবার ওপরে। ৭৭ ম্যাচ জিতেছে ক্যারিবিয়ানরা। এরপর দক্ষিণ আফ্রিকা (৫৫) ও ইংল্যান্ড (৫৪)।

মজার ব্যাপার, আফগানিস্তানের শততম ম্যাচটা আবার মোহাম্মদ নবীর ক্যারিয়ারেও শততম ওয়ানডে। এই সংস্করণের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দেশের প্রথম ১০০ ম্যাচের সব কটিতেই খেলার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। নবীর আগে আর কোনো ক্রিকেটারই দেশের প্রথম ১০০ ম্যাচ দূরে থাক অন্তত ৫০ ম্যাচও খেলতে পারেননি। কেনিয়ার প্রথম ৪৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ডটা দখলে রেখেছিলেন স্টিভ টিকোলো। নবী তাঁকে টপকে গেছেন বহু আগেই।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews