ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর

প্রতিনিধির নাম :

সর্বনিম্ন ১৬ হাজার ৮৮৮ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতা ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ভ্রমণপিপাসুদের এই সুবিধা দিতে কলকাতার ৪টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

কলকাতার দি ওবেরয় গ্র্যান্ড, নভোটেল হোটেল, দি পিয়ারল্যাস ইন এবং হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে। কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ার এর টিকেট, হোটেলে ২ রাত ৩ দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়।

ভ্রমণকারীদের সুবিধার্থে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। সর্বনিম্ন ৯ হাজার ৭৭৭ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ দুই রাত তিন দিনের কক্সবাজার ভ্রমণের প্যাকেজ রয়েছে নভোএয়ার এর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
৩১ বার পঠিত হয়েছে