ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

ম্যারাডোনার চেয়ে মেসি ভালো: রাষ্ট্রপ্রধান

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান মাক্রি  বলেছেন, ডিয়েগো ম্যারাডোনার চেয়ে লিওনেল মেসি অনেক বড় খেলোয়াড়! তবে এর চেয়েও দামি একটা কথা তিনি বলেছেন। ৩২ বছর ধরে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা। এটিকে দেশের মানুষ কলঙ্ক ভাবে। মাক্রি এর সঙ্গে একমত নন।
ম্যারাডোনার চেয়ে মেসি সেরা, এ কথা বলার মতো লোকের অভাব নেই আর্জেন্টিনায়। কিন্তু এর বিরুদ্ধ মতও আছে। বিশেষ করে মেসি যখন বিশ্বকাপ জেতাতে পারেননি। আর মাক্রির এ কথা বলা আরও ঝুঁকি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে একসময় বোকা জুনিয়র্সের ক্লাব সভাপতিও ছিলেন। যে বোকার আরেক প্রতিশব্দ এল ডিয়েগো!
মাক্রি এসেছেন রাশিয়ায়, মাস কয়েক পরে যেখানে বসবে বিশ্বকাপের আসর। সেই সফরে প্রশ্নটা করল টিভি চ্যানেল আরটি। রাজনীতিবিদদের কৌশলী উত্তরের ধারেকাছে গেলেন না মাক্রি, ‘আমি এই মতের পক্ষে অবস্থান নিয়েছি মেসি ম্যারাডোনার চেয়ে ভালো খেলোয়াড়। কারণ ওর ধারাবাহিকতা। কত দিন ধরে ও সেরা খেলাটা খেলে যাচ্ছে! গোলের ওপর গোল করছে। তা ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে নিজের খেলাও বদলেছে, ফুটবল ব্যাপারটাও তা-ই।’
আর্জেন্টিনার প্রেসিডেন্ট যখন খোলাখুলি এমনটা বলেন, বোঝা যায়, এখনো বড় শিরোপা এনে দিতে না পারলেও দেশের মানুষ মেসিকেই বেশি ভালোবাসা দিতে শুরু করেছে। আর মেসি বিশ্বকাপ বা কোপা আমেরিকা জেতাতে না পারলেও টানা তিনবার আর্জেন্টিনার হয়ে ফাইনালে তো গিয়েছিলেন। গতবারের রানার্সআপ দলের এবার সম্ভাবনা কতটুকু? রাজনীতিবিদদের মতো প্রথাগত আশ্বাসের দিকেও গেলেন না মাক্রি, ‘মেসিসহ পুরো দলের ওপর আমাদের আস্থা আছে। তবে দেখুন, কাজটা মোটেও সহজ নয়। অনেক শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আমাদের আর্জেন্টিনার মানুষদেরও বিশ্বকাপ না-জেতাকে কলঙ্ক হিসেবে দেখার অভ্যাস পাল্টাতে হবে। জাতীয় দলের হয়ে বড় তিনটি টুর্নামেন্টে টানা ফাইনালে ওঠাও অনেক দুর্দান্ত অর্জন। চ্যাম্পিয়ন হতে ভাগ্যও লাগে। কখনো সেই ভাগ্যকে পাশে পাওয়া যায়, কখনো যায় না।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
১২ বার পঠিত হয়েছে