ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪ Logo নোবেল রসায়নে স্বীকৃতি পেল ওষুধ তৈরির যুগান্তকারী ‘কাইরাল’ গবেষণা Logo সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে নতুন ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে: রিজভী Logo ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে মাহ্দী আমিনের বৈঠক Logo ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক Logo বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি Logo রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক Logo ৭ অক্টোবরের বার্ষিকীতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২ Logo শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

রাজশাহীতে উন্নয়ন মেলা শুরু

প্রতিনিধির নাম :

সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং এসডিজি অর্জন সংক্রান্ত উন্নয়নের গতিশীল ধারা সম্পর্কে সবাইকে অবহিত করতে সারাদেশের মতো রাজশাহীতেও চলছে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল ৯টায় নগর ভবনের গ্রীন প্লাজা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন। কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলার পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মেলায় রাজশাহী সিটি করপোরেশন, জেলা পরিষদ, গণপূর্ত অধিদপ্তরসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের ৬৬টি সরকারি দফতর নিজ নিজ স্টলে বর্তমান সরকারের আমলে তাদের বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। এ মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্তমান সরকারের সফলতা ও এসডিজি অর্জন সংক্রান্ত রিয়েলিটে শো অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া উন্নয়নের তথ্যচিত্র উপস্থাপনা, সেমিনার, মুক্তিযুদ্ধ ও বর্তমান সরকারের সফলতাকে উপজীব্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আগামী রবিবার সন্ধ্যায় মেলা শেষ হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
২৪ বার পঠিত হয়েছে