1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

শুরুতেই তাইজুলের আঘাত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
ব্রায়ান চারিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ৩৫ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বল স্লগ সুইপে ওড়াতে চেয়েছিলেন চারি। কিন্তু ব্যাটেই লাগাতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৩১ বলে ২ চারে ১৩ রান করেন ডানহাতি ওপেনার।
শনিবার সকালে টেস্ট অভিষেক হওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়।
বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। এক সঙ্গে দেশের অষ্টম ভেন্যু হিসেবে টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।
জিম্বাবুয়ে একদাশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews