1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

সাকিবের ঢাকার কাছে পাত্তাই পেলো না মিরাজের রাজশাহী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংসকে ৮৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এদিন বিপিএলের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা। হযরতউল্লাহ জাজাই ও সুনীল নারিনের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে ৫ উইকেটে ১৮৯ রান করে তারা। জয়ে লক্ষে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহী ইনিংস।

ঢাকার ১৯০ রানের লক্ষ্যে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। ইনিংসের তৃতীয় ওভারে ৮ রানে মুমিনুল হককে ফেরান সাকিব আল হাসান। রুবেলের টানা দুই ওভারে ৩ উইকেট হারিয়ে রাজশাহীর ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়।

ওপেনার মোহাম্মদ হাফিজ ইনিংস করেন সেরা ২৯ রান। পরের দ্বিতীয় সেরা পারফরম্যান্স আরাফাত সানির (১৮)। তাকে আউট করে রাজশাহীকে গুটিয়ে দেন শুভাগত হোম। এছাড়া দুই অঙ্কের ঘরে রান আসে লরি ইভান্স (১০) ও মোস্তাফিজুর রহমানের (১১*) ব্যাটে।

রুবেল ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি পান মোহর শেখ। সাকিবের সঙ্গে আন্দ্রে রাসেল, শুভাগত ও কিয়েরন পোলার্ড একটি করে উইকেট নেন।

এর আগে নারিন ও জাজাইর ১১৬ রানের জুটি ঢাকাকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। ৩৮ রান করে বিদায় নেন নারিন। বিপিএল অভিষেকে জাজাই ৪১ বলে ৪ চার ও ৭ ছয়ে করেন ৭৮ রান। ২০ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ঢাকা। কিন্তু তাদের আবার রানে ফেরান শুভাগত হোম, সঙ্গ দেন আন্দ্রে রাসেল। তবে ৫৩ রানের অপরাজিত এই জুটিতে সবচেয়ে অবদান শুভাগতর। ১৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৮ রানে টিকে ছিলেন তিনি। আর ২১ রান আসে রাসেলের ব্যাটে।

রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন আরাফাত।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews