ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

সিউলের মেয়রের বিরুদ্ধে অবৈধ ভোটদানের অর্থ প্রদানের অভিযোগ

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা সোমবার সিউলের মেয়রের বিরুদ্ধে রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির ওহ সে-হুন এখন দক্ষিণ কোরিয়ার রাজধানীর মেয়র হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরেই তাকে ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট  প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রসিকিউটররা তাকে অভিযুক্ত করেছেন যে তিনি একজন সমর্থককে ২০২১ সালের উপ-নির্বাচনের আগে মতামত জরিপের খরচ জোগানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন।

প্রসিকিউটররা জানান, ৬৪ বছর বয়সী মেয়র রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন করে পাঁচবার নির্বাচনের তহবিলের জন্য একজন ব্যবসায়ীকে ৩৩ মিলিয়ন ওন (২২ হাজার ৪০০ মার্কিন ডলার) দিতে বাধ্য করেছেন।

২০০৬ সালে প্রথম নির্বাচিত সিউল মেয়র, ওহ ২০২১ সালে তার উত্তরসূরী পার্ক ওন-সুন-এর আত্মহত্যার পর আবারও দায়িত্ব পালন করেন।

আগামী বছরের স্থানীয় নির্বাচনের জন্য সাম্প্রতিক মতামত জরিপে তিনি ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছেন।

এই নির্বাচনকে তিনি যদি আরেকটি মেয়াদ নিশ্চিত করেন, তবে প্রেসিডেন্ট পদের জন্য তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে।

দক্ষিণ কোরিয়ার নির্বাচনী আইন অনুসারে, দশ লাখ ওন বা তার বেশি জরিমানা সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে, তিনি পরের বছর প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৩৭ বার পঠিত হয়েছে