ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

সিলেট বিএনপির ৪৭ নেতাকর্মীর জামিন

প্রতিনিধির নাম :

সিলেট প্রতিনিধি: সিলেটে দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির ৪৭ নেতা। গতকাল বুধবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে বিএনপি নেতারা জামিন আবেদন করলে বিচারক মফিজুর রহমান ভূঁইয়া তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত বিএনপি নেতাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ। আদালত সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালে উচ্চ আদালত থেকে দুই সপ্তাহের আগাম জামিন পান বিএনপি নেতাকর্মীরা। পরে জামিনের মেয়াদ শেষ হলে নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। গত ২১ জুলাই গ্রেফতার দুই কর্মীকে ছাড়িয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে সামনে অবস্থান নেন মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। পরে এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহপরান থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া নগরের টুলটিকর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে ওই থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
২৫ বার পঠিত হয়েছে