ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আলোচনার মধ্যেই ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের Logo ইরানে নতুন মার্কিন হামলা সত্ত্বেও ডব্লিউটিআই তেলের দাম কমল ৫ শতাংশ Logo ঈদের জন্য প্রস্তুত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো Logo ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ Logo ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যমুনা সেতুতে সর্বোচ্চ নজরদারি Logo ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ Logo দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রতিনিধির নাম :

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব জেনারেল স্টাফ) জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর সদর দপ্তরে সাক্ষাৎকালে এক বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার বিষয়ে আলোচনা করেন। খবর বাসসের

পরে বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়ে সেনাবাহিনী প্রধান ও সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এক চুক্তি স্বাক্ষর করেন। সেনাপ্রধান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশিপ মেডেল’ প্রদান করেন।

এর আগে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স প্রাঙ্গণে সেনাবাহিনীর একটি চৌকস দল জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলিকে গার্ড অব অনার প্রদান করে। এর পর জেনারেল ফা’আদ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এলাকায় একটি বৃক্ষরোপণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল দু’দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার ঢাকায় পৌঁছান। এ ছাড়া সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সফর শেষে প্রতিনিধি দলটি শুক্রবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
৬ বার পঠিত হয়েছে