ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল Logo ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী Logo সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

২০১৯ সালে বিয়ের পিড়িতে বসছেন যেসব বলিউড তারকা

প্রতিনিধির নাম :

২০১৮ সালে একের পর এক বিয়ের পিড়িতে বসেছেন সোনাম, দীপিকা, প্রিয়াঙ্কার মতো তারকারা। আশা করা যায়, ২০১৯ সালেও ঘটছে না এর ব্যতিক্রম কিছু। বছরের শুরু থেকেই বলিউড পাড়ায় বাজছে বিয়ের সানাই।

২০১৮ সালের বিয়ের ধুম কাটতে না কাটতে চলতি বছরের শুরুতে চুপিসারে বাগদান সেরে ফেলেছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসন। শীঘ্রই বিয়ের করবেন এমন ঘোষণাও দিয়ে দিয়েছেন ইতিমধ্যে।

ভচলতি বছরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনের প্রেম এখন দুই পরিবারের কাছেও স্বীকৃত। গুঞ্জন ছিল, ২০২০ সাল নাগাদ আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের বিয়ে হতে পারে, তবে শোনা যাচ্ছে নতুন খবর, বাবা ঋষি কাপুরের অসুস্থতার কারণে চলতি বছরেই বিয়ে করতে পারেন আলিয়া ও রণবীর।

দীর্ঘদিনের বান্ধবী নাতাশ দালালকে চুলতি বছরই বিয়ে করবেন ডেভিড ধাওয়ান পুত্র অভিনেতা বরুণ ধাওয়ান। গেল বছর বিভিন্ন অনুষ্ঠানে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছিল। যদিও শেষপর্যন্ত স্কুলজীবনের বান্ধবী নাতাশাকে বিয়ে করবেন কিনা এনিয়ে বেশ কানা-ঘুষা হয় বলিউড পাড়ায়।

এদিকে প্রায় ১ বছরের বেশি সময় ধরে অর্জুন কাপুরের সাথে প্রেমে মগ্ন মালাইকা আরোরা। গেল বছর বলিউডের প্রায় প্রতিটি অনুষ্ঠানে, হোটেল, বারে একসঙ্গে দেখা গিয়েছে এই প্রেমিক যুগল। প্রথম দিকে এ সম্পর্কে প্রবল আপত্তি থাকলেও আরবাজ খানের সঙ্গে মালাইকার ডিভোর্সের পর চাচা অনিল ও সঞ্জয় কাপুরের অনুমতি পেয়ে গেছেন অর্জুন। আর তাই নতুন বছরেই মালাইকার সঙ্গে সাত পাকে ঘুরতে পারেন বনি কাপুর পুত্র অর্জুন কাপুর।

প্রকাশ্যে মুখ না খুললেও বিবাহ বিচ্ছেদের পর শিবানি দান্ডেকরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ফারহান আখতার। সম্প্রতি শিবানীকে ফারহান তার ইন্সটাগ্রাম প্রোফাইলে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ইতিমধ্যে ফারহানের দুই সন্তান বাবার প্রেমিকাকে খুব পছন্দও করেছে। নতুন বছরেই এক ছাদের তলা দেখা যেতে পারে দুজনকে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
১০ বার পঠিত হয়েছে