ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৭ মার্চ থেকে একসঙ্গে টহল দেবে বিজিবি-বিজিপি

প্রতিনিধির নাম :

আগামী ২৭ মার্চ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্ত পুলিশ বিজিপি একসঙ্গে সীমান্তে টহল দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানিয়েছেন। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ‘দ্য মেট্রোপলিটন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর ৩১তম সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগামী ২৭ মার্চ থেকে সীমান্তে বিজিবি ও বিজিপি একসঙ্গে টহল দেবে। আমরা এও বিশ্বাস করি, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শিগগিরই তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন।’

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো মাইকিং করে ঘোষণা দেন, ‘নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের ভূমির মালিক মিয়ানমার। তাই রোহিঙ্গাদের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করা আইনত অবৈধ। দ্রুত নো-ম্যানস ল্যান্ড থেকে সরে না গেলে মিয়ানমার সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’ এরপর ২০ ফেব্রুয়ারি মিয়ানমারের রাখাইনের ঢেঁকিবুনিয়া বিজিপি ক্যাম্পে বিভাগীয় কমিশনার পর্যায়ে একটি বৈঠক হয়। বৈঠকে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে মিয়ানমার সরকার গত ১ মার্চ তমব্রু সীমান্তের কাছাকাছি অতিরিক্ত সেনা মোতায়েন করে।

অতিরিক্ত সেনা মোতায়েনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে রোহিঙ্গারা। এ নিয়ে শুক্রবার দুইপক্ষের মধ্যে পতাকা বৈঠকও হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
৩২ বার পঠিত হয়েছে