ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

অক্ষয়ের সমান পারিশ্রমিক চান কারিনা কাপুর

প্রতিনিধির নাম :

বলিউডে পারিশ্রমিক নিয়ে বৈষম্য নতুন বিষয় নয়। অভিনেতারা সব সময় অভিনেত্রীদের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে আসছেন। এ নিয়ে কথাও তুলেছেন অভিনয়শিল্পীরা। এবার একই বিষয়ে আওয়াজ তুললেন কারিনা কাপুর।

পারিশ্রমিক–বৈষম্য নিয়ে সবার আগে আওয়াজ তুলেছিলেন সোনম কাপুর। সোনম সমতায় বিশ্বাসী। এর পরপরই অনেক অভিনেত্রী বিষয়টি নিয়ে বলিউডে আওয়াজ তুলেছিলেন। বলিউড নায়িকা কারিনা কাপুর খানও পারিশ্রমিক নিয়ে আওয়াজ তুললেন প্রযোজকের কাছে। ‘মামি ফিল্ম ফেস্টিভ্যাল’–এ এক আলোচনা সভায় উঠে এসেছে বলিউডের পারিশ্রমিক–বৈষম্যের কথা। কারিনা দাবি করেন, ইন্ডাস্ট্রিতে সব অভিনয়শিল্পীর সমান পারিশ্রমিক পাওয়া উচিত। অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে কোনো ধরনের পারিশ্রমিক–বৈষম্য চলবে না। সেই আলোচনা সভায় বলিউডের নবাবপত্নীকে প্রশ্ন করা হয়, তিনি কখনো পারিশ্রমিক কম পাওয়ার জন্য কোনো ছবি ছেড়েছেন কি না। জবাবে তিনি বলেন, ‘ছবি ছাড়ার অন্য কোনো কারণ ছিল। তবে এটা কখনোই কারণ ছিল না। আমার পুরুষ সহ–অভিনেতা যে পারিশ্রমিক পাচ্ছেন, আমার ক্ষেত্রেও তেমনটি চাই।’

এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বলিউডের নামকরা নির্মাতা ও প্রযোজক করণ জোহর। তিনি কারিনাকে বলেন, ‘অক্ষয়ের সমান পারিশ্রমিক যদি তোমাকেও দেওয়া হয়?’ জবাবে কারিনা মজার ছলে করণকে হুমকি দেন, ‘প্লিজ, অক্ষয়কে যে পারিশ্রমিক দিয়েছ, আমাকেও তা–ই দাও। তা না হলে আমি “মামি” ছেড়ে চলে যাব।’ এ প্রসঙ্গে করণ বলেন, এই ইন্ডাস্ট্রিতে কিছু অভিনেত্রী আছেন, যাঁরা অভিনেতাদের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
১২ বার পঠিত হয়েছে