ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা Logo কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী Logo ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার Logo দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

অবশেষে ‘ডিসলাইক’ বাটন আনলো ফেসবুক

প্রতিনিধির নাম :

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে যখন ইচ্ছা অনুভূতি শেয়ার করছেন। অন্যের পোস্টে লাইক, লাভ, কেয়ার কিংবা অ্যাংরি যখন যা মনে হচ্ছে রিয়্যাক্ট করছেন। এখন চাইলে ডিসলাইকও করতে পারবেন।

ফেসবুক পোস্টে ‘ডিসলাইক’ বাটনের দাবি অনেকদিন থেকেই করে আসছিল ব্যবহারকারীরা। তবে পোস্টে ‘ডিসলাইক’ করতে না পারলেও আপাতত কমেন্টে ডিসলাইক করতে পারবেন। নতুন ফিচার নিয়ে এসেছে মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের মন্তব্যে ‘ডাউনভোট’ বাটন যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীরা কোনো মন্তব্য বা পোস্টের প্রতি অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশ করতে পারেন এজন্যই এই বাটন যুক্ত করেছে ফেসবুক। এতদিন ফেসবুক ইতিবাচক ভাব বজায় রাখার জন্য এ ধরনের নেতিবাচক প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখেনি।

তবে এই নতুন পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, মেটা হয়তো এবার ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরন বদলাতে চাইছে। অনেকেই হয়তো এরই মধ্যে এই বাটন লক্ষ্য করেছেন। যদিও সবার কাছে এখনো পৌঁছায়নি ফিচারটি। এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যে কারণে কিছু কিছু ব্যবহারকারী হয়তো এটি ব্যবহার করতে পারছেন। তবে ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। আপনি যদি দেখেন আপনার ফেসবুকের মন্তব্যগুলোর পাশে এমন একটি নিচে তীর অথবা ‘ডাউনভোট’ বাটন আছে তাহলে বুঝে নিন আপনি সেই পরীক্ষামূলক গ্রুপের অংশ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
৯ বার পঠিত হয়েছে