ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

আজ অস্ত্রোপচার, দোয়া চেয়েছেন ডিপজল

প্রতিনিধির নাম :

বিনোদন প্রতিবেদকঃ অস্ত্রোপচার, দোয়া চেয়েছেন ডিপজল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন। শারীরিক সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক সমিতির সহসভাপতি মনতাজুর রহমান আকবর।

তিনি জানান, ‌‘ডিপজল সাহেবকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে। এইসব মিথ্যে খবর দেখে দেখে সাংবাদিক ভাইয়েরা বিভ্রান্ত হচ্ছেন। তারা সর্বক্ষণ খোঁজ নিচ্ছেন কেমন আছেন ডিপজল সাহেব। সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি ডিপজল সাহেবের সঙ্গে। উনার সঙ্গে মেয়ে ওলিজা ও স্ত্রী জবা ও ছোট পুত্র, মেয়ের স্বামী আগেই গিয়েছেন। বর্তমানে তাদের পাশে আছেন আমাদের প্রিয় অভিনেতা ও শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ভাইও।’

ডিপজল অভিনীত সর্বশেষ ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’র এই নির্মাতা আরও বলেন, ‘সাচ্চু ভাই জানিয়েছেন আজ (সোমবার, ২৫ সেপ্টেম্বর) ডিপজল ভাইকে এনজিও গ্রাম করা হবে। দুপুরে হবে অস্ত্রোপচার।’

ডিপজল কন্যা ওলিজা মনোয়ারও নিজের ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন বাবার সঙ্গে। সেখানে তার মা ও ছোট ভাইকেও দেখা গেছে। ছবিগুলো তিনি তুলেছেন ডিপজলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবার আগ মুহূর্তে। তিনি মনোয়ার পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সেইসঙ্গে আলাপকালে বলেছেন, ‘দুদিন ধরে বাবার মৃত্যুগুজব ছড়ানো হচ্ছে চারপাশে। এটা খুব বিরক্তিকর ও বিব্রতকর। প্লিজ কেউ এটা করবেন না। কেউ কোনো বিভ্রান্তি মূলক কিছু ছড়াবেন না। দোয়া করবেন বাবা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

গত মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোয়ার হোসেন ডিপজল। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে পানি জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
২৬ বার পঠিত হয়েছে