ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

আমির খানের বাড়িতে সালমান-শাহরুখ!

প্রতিনিধির নাম :

বিনোদন ডেস্ক: আমির খানের ৬০তম জন্মদিনের আগে, তার বাড়িতে গেলেন বলিউডের অন্য দুই বেস্ট ফ্রেন্ড শাহরুখ ও সালমান খান। তবে কি কোনো সিনেমায় এক হতে চলেছেন তারা? এমন কোনো তথ্য এখনও জানা যায়নি যদিও। তবে জানা গেছে, জন্মদিন উদযাপন করতেই হাজির হয়েছেন দুই খান। আর সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমান খান ও আমির খান। সালমানকে দেখা গেল, সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারেও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান। আজ ৬০ বছরে পা রাখবেন আমির খান। তার আগেই দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কী? এ নিয়েই আলোচনা চলছে বলিপাড়ায়। এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। ‘নাটু নাটু’ গানে নাচও করেছিলেন তারা। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে তিন খানের একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও বলেছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’ বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পর’ নিয়ে ব্যস্ত আমির খান। এর মাধ্যমে ৩ বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা। অন্যদিকে, ‘ডানকি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান ঈদে আসছেন ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১২ বার পঠিত হয়েছে