ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

আলোচনা-সমালোচনায় ‘জোকার’

প্রতিনিধির নাম :

গত ৪ অক্টোবর মুক্তি পায় টোড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমাটি। মুক্তির পরই বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি। আলোচনা শুধুমাত্র দর্শক বা সমালোচকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক অবস্থাতেও নাড়া দিয়েছে সিনেমাটির গল্প। গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের গল্পে নির্মিত হয়েছে ‘জোকার’।

শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় এক সময় উন্মাদ হয়ে যায় সে। এক পর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ সংস্কৃতিকেই এই সিনেমায় তুলে ধরা হয়েছে। তাই বিষয়টি সরকারের জন্যও অনেকটা হুমকির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এরইমধ্যে এর প্রভাব পড়েছে।

মুক্তির পর থেকে এই সিনেমার অনেক কার্যক্রমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিভিন্ন হলে কোনো ধরনের মুখোশ পরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। ছবিটির অন্যতম সমালোচনা বিভিন্ন রগরগা দৃশ্য দেখানো হয়েছে এখানে, যাতে সমাজে নেতিবাচক প্রভাবেরও আশঙ্কা করা হচ্ছে।

টাড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমায় অভিনয় করেছেন জোয়াকুইন ফনিক্স। ছবি মুক্তির প্রথম সপ্তাহে শুধু যুক্তরাষ্ট্র থেকে আয় করে প্রায় ১০ কোটি ডলার। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৫৪৮ মিলিয়ন ডলার। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ছবিটির আয় ৭৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
২০ বার পঠিত হয়েছে