ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী Logo গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী Logo বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী Logo ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কুমিল্লায় মৃত পরিবহন শ্রমিকদের পরিবারকে এককালীন অনুদান প্রদান Logo কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার Logo বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

আসুসের নতুন গেমিং ডিভাইস

প্রতিনিধির নাম :

চীনের তাইপেতে ৫ জুন থেকে শুরু হয়েছে এশিয়ার তথ্যপ্রযুক্তির বড় আসর কম্পুটেক্স ২০১৮। এতে বেশ কয়েকটি পণ্য অবমুক্ত করেছে আসুস। এর মধ্যে রয়েছে একাধিক গেমিং পিসি।

আসুস কম্পুটেক্সে আরওজি ব্র্যান্ডে নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের নাম আরওজি ফোন।

এবারের কম্পুটেক্সের দ্বিতীয় দিনে একটি ল্যাপটপ লঞ্চ করেছে আসুস। এই প্রথম কোন ল্যাপটপে টাচপ্যাডের পরিবর্তে টাচস্ক্রিন দেখা যাবে। যদিও এই প্রোডাক্টের দাম জানা যায়নি এখন। জানা যায়নি কবে থেকে পাওয়া যাবে এই ল্যাপটপ।

দুইটি মডেলে বিশেষ এই ল্যাপটপ পাওয়া যাবে। এগুলো হলো আসুস জেনবুক প্রো ১৫ এবং আসুস জেনবুক প্রো ১৪। এর অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন।

স্ক্রিনপ্যাডের অ্যাডাপটিভ ফাংশন কাজ করার অভিজ্ঞতাকে আরও মসৃন করে তুলবে বলে জানিয়েছে আসুস।

এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইউটিউব এর মত  অ্যাপগুলি আলাদা করে এই স্ক্রিনপ্যাডে চালানো যাবে।

আসুস জেনবুক প্রো ১৫ এ রয়েছে ১৫.৬ ইঞ্চির ফোরকে ডিসপ্লে। এতে ইনটেল কোর আই নাইন প্রসেসর, জিও ফোর্স জিটিএক্স ১০৫০ টিআই জিপিইউ, ১ টেরাবাইট এসএসডি, ওয়াইফাই এবং থান্ডারবোল্ট ৩ পোর্ট রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
৫৮ বার পঠিত হয়েছে