ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ইউজিসির অনুমোদন ছাড়াই চলছে বিভাগ, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

প্রতিনিধির নাম :

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই চলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ। ইউজিসির অনুমোদন না থাকায় শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় পড়েছেন বিভাগটির তিন ব্যাচের মোট ৪১৩ জন শিক্ষার্থী। অনুমোদনের দাবিতে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন।

জানা যায়, ইউজিসির কোনো অনুমোদন ছাড়াই ২০১৭ সালে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে ইতিহাস বিভাগ চালু করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। কিন্তু এই ইনস্টিটিউটের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণির কার্যক্রম চালানোর বিধান নেই। ফলে নিয়মের বাইরে গিয়ে চলছে ইতিহাস বিভাগের কার্যক্রম।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা ২ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। এছাড়া সোমবারে আমরা মানববন্ধন করে বিভাগটির পূর্ণাঙ্গ অনুমোদন দাবি করেছি। ইউজিসি অনুমোদন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারি ইউজিসির সঙ্গে মিটিং আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে ইতিহাস বিভাগের অনুমোদন নিয়ে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
১৬ বার পঠিত হয়েছে