ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল Logo বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক Logo চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

ইপিজেডগুলোর মান রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি পণ্য উৎপাদনকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের মান ও আইনগত বাধ্যবাধকতা কঠোরভাবে নিশ্চিত করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি নির্দেশ দিয়েছেন।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেপজার ৬ষ্ঠ গভর্নিং কাউন্সিলের বৈঠকে বক্তৃতায় তিনি এই নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই কথা জানান।

প্রেস সচিব জানান, বেজার গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন শেখ হাসিনা সব অর্থনৈতিক অঞ্চলে জলাধার ও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনি গড়ে তোলার বিধান রাখার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় শিল্পাঞ্চলের চারদিকে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সমুদ্র অববাহিকতায় কৃত্রিম ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, সরকার মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত মেরিন ড্রাইভওয়ে নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে।

বৈঠকে বেপজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী রেগুলারেটরি বডির কার্যক্রম এবং ২০১৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ৫ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় উপস্থাপন করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
৯ বার পঠিত হয়েছে