ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার Logo বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার Logo রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায় Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর Logo হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা Logo জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

উঠানে নিয়ে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

প্রতিনিধির নাম :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হামলায় বাহার মিয়া ও মো. হোসেন নামে দুইজন আহত হয়েছেন।

রবিবার সকালে চরবালুয়া পুলিশ ফাঁড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নিহত দিদার হোসেন সৌরভ (৩৫) ৬নং ওয়ার্ডের চলবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি এ ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

চলবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জাকির হোসেন জানান, নিহত দিদার হোসেন সৌরভের বুলডোজার মেশিন রয়েছে। তার চালক বাহার মিয়া। শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসাব করতে বাহারের বাড়িতে যান সৌরভ। কিছুক্ষণ পরে ১০/১২ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত বাহারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনে হিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে জবাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে চলবালুয়া ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে