ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল

কাশ্মীরে বাড়িতে ঢুকে বিএসএফ জওয়ানকে হত্যা

প্রতিনিধির নাম :

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় এক বিএসএফ জওয়ানকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই ঘটনা ঘটে।জানা গেছে, কয়েক বছর আগে বিএসএফ-এ যোগ দিয়েছিলেন ২৩ বছরের জওয়ান মহম্মদ রমজান পারায়। তার পোস্টিং ছিল বারামুলা শহরে। গত ২০ দিন ধরে তিনি ছুটিতে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দৃর্বৃত্তরা ওই জওয়ানকে মারধর করছিল। কিন্তু তার দুই ভাই জাভিদ ও শাহিদ, বাবা গুলাম ও চাচী হেব্বা বেগম বাধা দিতে গেলে অস্ত্রধারীরা তাদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রমজান পারায়ের মৃত্যু হয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দিপোরার পুলিশ সুপার জুলফিকার আজাদ জানিয়েছেন, প্রথমে ওই জওয়ানকে অপহরণ করার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে পরিবারের থেকে বাধা পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। এরপর গুলি ছুড়তে ছুড়তেই তারা পালিয়ে যায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
৮৭ বার পঠিত হয়েছে