ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪ Logo নোবেল রসায়নে স্বীকৃতি পেল ওষুধ তৈরির যুগান্তকারী ‘কাইরাল’ গবেষণা Logo সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে নতুন ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে: রিজভী Logo ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে মাহ্দী আমিনের বৈঠক Logo ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক Logo বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি Logo রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক Logo ৭ অক্টোবরের বার্ষিকীতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২ Logo শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

প্রতিনিধির নাম :

মোঃ ইমরান হোসেন: কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খানের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা-৬ আসনের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং নতুন কিছু প্রকল্প অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে কুমিল্লার জনসাধারণের প্রয়োজন ও স্থানীয় বাস্তবতার আলোকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মন্ত্রী ড. মঈন খান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমনসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২ ঘন্টা আগে
৪ বার পঠিত হয়েছে