ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার Logo গাজায় ত্রাণকর্মী হত্যার তদন্ত বন্ধের ইসরাইলি সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ অস্ট্রেলিয়া Logo পশ্চিম তীরের বসতি প্রকল্প নিয়ে ইসরাইলি দূতকে তলব যুক্তরাজ্যের Logo কাবুলের স্কুলের কাছে হামলার নিন্দা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞের Logo ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর

কোটা সমস্যার সমাধান সঠিক পথেই আছে : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম :

সরকারি চাকরিতে কোটা সমস্যার সমাধান সঠিক পথেই আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সেতু কর্তৃপক্ষের কার্যালয় সেতু ভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে ফর্মালি একটা কমিটি গঠন করা হয়েছে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে।

তিনি বলেন, এই কমিটি খোঁজ খবর নিচ্ছে, অন্যান্য দেশেরও তথ্য উপাত্ত সংগ্রহ করছে। আমার মনে হয় বিষয়টা দ্রুত এগিয়ে যাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন সমস্যার ইতিবাচক সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, আমি শুধু কোটা সংস্কার আন্দোলনে যারা আছে তাদের অনুরোধ করব ধৈর্য ধরার জন্য। প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে হবে।

জাতীয় নির্বাচনের বিএনপির অংশগ্রহণের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। তবে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে আওয়ামী লীগ আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
৫০ বার পঠিত হয়েছে