ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

গফরগাঁওয়ে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম :

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী গো-হাটা মিনি স্টেডিয়াম মাঠে গফরগাঁও নারী উদ্যোক্তাদের নিয়ে এ পিঠা উৎসবের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান নারী উদ্যোক্তারা। স্টলগুলোতে পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, গোলাপ পিঠা, ঝাল পিঠাসহ নাম না জানা অসংখ্য পিঠাপুলির আয়োজন ছিল। সকাল ১১ টায় ফিতা কেটে পিঠা উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, সমবায় কর্মকর্তা উৎপল কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার, শারমিন আক্তার সুমি, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পিঠাপ্রেমিরা প্রমূখ।

উৎসবে বিভিন্ন তরুণ তরুণী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে।উল্লেখ্য, উক্ত উৎসবের ১৫টি পিঠা স্টল হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গফরগাঁও নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বলেন, এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠা পুলির স্বাদ নিতে পারছি। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন বলেন, পিঠা উৎসবের মাধ্যমে লোকজন বিভিন্ন অঞ্চলের পিঠা পুলি সম্পর্কে জানতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
১৩ বার পঠিত হয়েছে