ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা

প্রতিনিধির নাম :

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্ট মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত।

বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সারজিস বেশ কয়েকবার বিএনপিকে নিয়ে এমন অপপ্রচার চালিয়েছেন। বিষয়টি দলের কর্মীদের মনে আঘাত করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
১৫ বার পঠিত হয়েছে