ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

চাঁদপুরে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :

চাঁদপুর প্রতিনিধি : “তারুণ্যের উৎসব ২০২৫”। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে চাঁদপুর শহর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে থেকে শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, পৌরসভা সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মোঃ শাহজাহান খানসহ সংশ্লিষ্ট অংশীজন। কর্মসূচি সম্পর্কে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার আয়োজনে শহরের পনেরটি ওয়ার্ডে প্রতিদিন এই কর্মসূচির আওতায় চাঁদপুর শহর ও তার সংলগ্ন এলাকায় মশক নিধন কর্মসূচি পালন করা হবে এবং একই সর্বসাধারণকে মশক নিধন বিষয়ে সচেতন কার্যক্রম চলমান রাখা হবে।

চাঁদপুর পৌর প্রশাসক আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শহরকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে এবং তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়নে আরও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উৎসব শুধু শহরের নয়, দেশের সামগ্রিক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
৬ বার পঠিত হয়েছে