ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার” অন্যতম প্রধান গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রবাড়ী এলাকায় বসবাসকারী মো: মাহাবুব দিনমজুরী করে তার জীবিকা নির্বাহ করতো। গত ৩০/০৮/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় ভিকটিম মাহাবুব কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর মাহাবুব তার এক বন্ধুর সাথে কদমতলী থানাধীন মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যায়। একই সময়ে উক্ত ঘটনাস্থলে পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামী মোঃ জিতু (৩৪), পিতা-আফসার, সাং-জুরাইন মেডিকেল রোড, থানা-কদমতলী, জেলা- ঢাকাসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে ভিকটিম মাহাবুবকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।

এরপর জিতুসহ অপর আসামীরা গুম করার উদ্দেশ্যে  মাহাবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলী থানাধীন পাটেরবাগ এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মাহাবুবের পরিবার খবর পেয়ে উক্ত স্থানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহাবুবের ভাই মোঃ ফজর আলী বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় জিতুসহ ০৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে শাহাব উদ্দিনসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৯/১২/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মো: জিতু’কে (৩৪) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১২ বার পঠিত হয়েছে