ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ Logo বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের

ছুরিকাঘাতে প্রবাসী নিহত, আটক ১

প্রতিনিধির নাম :

লক্ষ্মীপুরে ভাতিজার ছুুরিকাঘাতে প্রবাসী চাচা হারুনুর রশিদ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান তিনি। গতকাল সোমাবার রাত ১০ টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার কারণ জানাতে পারেনি কেউ।
আটককৃত রুবেল ওই গ্রামের আবুল বাশারের ছেলে।

নিহত হারুনুর রশিদ মালয়েশিয়া প্রবাসী ও আবু জাফরের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, রাতে পরিবারের সঙ্গে সময় দিচ্ছিলেন প্রবাসী হারুনুর রশিদ। এসময় তার ভাতিজা রুবেল এসে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার পেটে ছুরিকাঘাত করে রুবেল। এসময় তার পেট থেকে নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতিতে নোয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে মারা যান তিনি। রুবেলের সঙ্গে তার চাচা হারুনের কোন বিরোধ ছিল না বলে জানান স্বজনরা। তবে কেন এই হত্যাকান্ড তা জানাতে পারেনি কেউ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
১০ বার পঠিত হয়েছে