ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না : নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার:    জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ জুলাই) পিরোজপুর শহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ করেন।

নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি। শহর-গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি।

ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন নেতাকর্মীরা। সেখানে এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
১১ বার পঠিত হয়েছে