1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ বিমানবন্দরে ড্রোন হামলার পর ইথিওপিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো সুদান ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প : ইউএসজিএস

ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ !

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। ২২ ডিসেম্বর রোববার দুপুরে ঠাকুরগাাঁও-বালিয়াডাঙ্গী সড়কের চিনিকল গেট এলাকায় বিএনপি ঠাকুরগাঁও রোড আঞ্চলিক বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, চিনিকল শ্রমিক দলের নেতা উজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সবুজ ও উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক আবুল ফজল প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীদের দলে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ করার কথা জানান, আন্দোলনকারীরা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইনজীবী আব্দুল হালিম জানান,২১ ডিসেম্বর শনিবার সন্ধায় ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লায় পৌর বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঐ সভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপি নেতা তারেক আদনান সহ অনেকেই।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews