ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ আবারও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এপর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ জনে।

রোগীদের বিভাগভিত্তিক বণ্টন অনুযায়ী বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ১৩১ জন, চট্টগ্রামে ৯২ জন, ঢাকা বিভাগের বাইরে ১৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ জন। এছাড়া খুলনা বিভাগের বাইরে ২৯ জন, ময়মনসিংহে ছয়জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে সাতজন এবং সিলেটে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত একদিনে সারা দেশে ৫০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন। এছাড়া রোগীদের মধ্যে ৬০ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক আট শতাংশ নারী।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা দিচ্ছে। বৃষ্টির শুরু হলে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মশা নিবারণ, সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ২০২৩ সালে দেশে ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৯ বার পঠিত হয়েছে