ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন অরুণ জেটলি

প্রতিনিধির নাম :

তিন দিনের বাংলাদেশ সফর শেষে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা ছেড়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেন নয়াদিল্লির উদ্দেশে ঢাকার কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটি ছেড়ে যায়। এ সময় তাকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিন দিনের এই বাংলাদেশ সফরে দুই অর্থমন্ত্রীর উপস্থিতিতে তৃতীয় দফার ঋণচুক্তি বাস্তবায়নে ভারত ও বাংলাদেশের মধ্যে ডলার লাইন অব ক্রেডিট চুক্তি সই হয়। বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার্থে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি নিয়ে যৌথ ব্যাখ্যামূলক নোট সমূহও স্বাক্ষরিত হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন অরুণ জেটলি। সফরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তার এ সফরে বাংলাদেশের জন্য পূর্বঘোষিত তৃতীয় দফায় ভারতের সাড়ে ৪০০ কোটি ডলারের ঋণ বাস্তবায়নে চুক্তি হয়। ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের জন্য এ ঋণচুক্তির ঘোষণা দেওয়া হয়। অরুণ জেটলি পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্যোগ বিষয়েও বক্তব্য রাখেন। এছাড়া দুই অর্থমন্ত্রী যৌথভাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ক্যাশলেস ভিসা সার্ভিস পরিচালনার নতুন সেবা এবং এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয় উদ্বোধন করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
৩৯ বার পঠিত হয়েছে