ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত

দিবা-রাত্রির টেস্টেও ইনিংস হার বাংলাদেশের

প্রতিনিধির নাম :

কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারালো স্বাগতিক ভারত। ফলে দু’ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানে জিতেছিলো বিরাট কোহলির দল।

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে অধিনায়ক কোহলির ১৩৬ রানে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করে ভারত। ফলে প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ইনিংসে ৪১ দশমিক ১ ওভার ব্যাট করে টাইগাররা। তৃতীয় দিন খেলা শুরুর পর ৪৭ মিনিট ক্রিজে টিকতে পারে বাংলাদেশ।

এই ইনিংসে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম ৭৪, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ আহত অবসর, আল-আমিন ২১ ও মেহেদি হাসান মিরাজ ১৯ রান করেন। ভারতের উমেশ ৫টি ও ইশান্ত ৪টি উইকেট নেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
৫৪ বার পঠিত হয়েছে