ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

নাটোরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম :

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের নয় মাস বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জোনাইল গ্রামের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আলিজা খাতুন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ির সবাই বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশুটি। পরে, আগুনে পুড়ে মারা যায়। আগুনে ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
৭ বার পঠিত হয়েছে