ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম Logo আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার Logo নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী Logo লালমনিরহাটে মাদকসহ মোটরসাইকেল জব্দ বিজিবি’র Logo ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রাম দুবছর পেরিয়ে তিন বছরে পর্দাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী Logo বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের যাত্রা শুরু Logo জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

বরিশালে বাস-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রতিনিধির নাম :

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জহিরুল (২০) বরগুনা জেলার আমতলি উপজেলার সুলতান ফরাজির ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহিরুল নিহত হন। কমপক্ষে ১৫ জন আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রউফ জানান, আহতদের কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ১১ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
৩২ বার পঠিত হয়েছে