ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বালিয়াডাঙ্গীতে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও প্রতিনিধি : সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের জেলা পুলিশের আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলায় সকল ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ব্যনার, ফেস্টন সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বালিয়াডাঙ্গী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও ঠাকুরগাঁও -২ আসনের মুজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম, সহ- সভাপতি বীর মুক্তিযুদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলী, ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল, সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবু, জামায়াত নেতা ও আমজানখোর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল রানা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিদ্যনাথ দেবনাথ, ভোটপারা মিশনের যাযক মাহাষর্থ সারষ মার্ডি প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক ভাবে বসবাস করছে। কোন ধরনের উসকানিতে এ বন্ধন কোনো দিনও ভাঙ্গবে না বলে জানান তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ বার পঠিত হয়েছে