ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ Logo ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ, আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত Logo রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ আখচাষী পেলেন ১২ কোটি টাকার প্রণোদনা

বিশ্বকাপে ফের ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান

প্রতিনিধির নাম :

বিশ্বকাপে ফের ভারতের কাছে হার পাকিস্তানের৷ ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে শুক্রবার আজম্যান ওভালে পাকিস্তানকে সাত উইকেটে হারাল ভারত৷

প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সাড়ে তিনশোর বেশি রান তাড়া করে ম্যাচ জেতে ভারত৷ এদিন পাকিস্তানকে হেলায় হারায় ভারত৷

৪০ ওভারের ম্যাচে প্রথম ব্যাটিং করে আট উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান৷ রান তাড়া করতে দীপক মালিকের ব্যাটে সহজ জয় ছিনিয়ে নেন ভারত৷ ম্যাচের সেরাও তিনি৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৯ রানের দুরন্ত ইনিংস খেলার পর এদিন ৭১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন দীপক৷ এছাড়াও ভেঙ্কটেশ ৬৫ এবং অজয় রেড্ডি ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন৷

চতুর্থ উইকেটে ভেঙ্কটেশ ও অজয়ের অবিভক্ত জুটি ১০১ রান যোগ করে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছিল ভারত৷ শ্রীলঙ্কার ৩৫৮ রানের জবাবে মাত্র ৩২ ওভারেই দীপকের দুরন্ত ইনিংসে ম্যাচ জিতেছিল ভারত৷

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
১৫ বার পঠিত হয়েছে