ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

বীরগঞ্জে অষ্টম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষন, গ্রেফতার ৫

প্রতিনিধির নাম :

দিনাজপুর  প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মোবাইল ফোনে বন্ধুত্বের ফাঁদে পড়ে অষ্টম শ্রেনীর এক ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষক ৫ যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ভিকটিম ছাত্রীর পিতা বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হলো-পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ডাঙ্গীপাড়া (বগুড়াপাড়া) গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আবদুল মজিদ (৩৫), বীরগঞ্জ হাটখোলা (হঠাৎপাড়া) গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ সুমন (২২), জগদল হাটপুকুর গ্রামের আবদুস সালামের ছেলে মোঃ সুলতান ওরফে সাদ্দাম (২৩) এবং মাকড়াই দক্ষিন পাড়া গ্রামের জগদীশ হেম্ব্রম এর ছেলে রুবেল হেম্ব্রম (২২)।
ভিকটিমের পিতার দায়েরকৃত এজাহারের উদ্ধৃতি দিয়ে বীরগঞ্জ থানার ওসি তদন্ত মহসেউল গণি জানান, গত একমাস আগে মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে রশিদুল ইসলাম। এরই একপর্যায়ে গত শনিবার বিকেল ৩টার দিকে মোবাইল ফোনে তার মেয়েকে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে বীরগঞ্জ শালবাগানে ৫ জন মিলে পালাক্রমে গণধর্ষন করে। এ সময় ধর্ষনের শিকার অস্টম শ্রেনীর ওই ছাত্রীর চিৎকারে বনবিভাগ এবং স্থানীয় লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়। রাতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ৫ জনকে আটক করে।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, রোববার ধর্ষিতার পিতা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৭/৯(৩)/৩০ ধারায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-০৫, তাং-০৮/০৪/২০১৮। ধর্ষিতা স্কুল ছাত্রী ডাক্তারী পরীক্ষা এবং বয়স নির্ধারণের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
১৪ বার পঠিত হয়েছে