ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদে নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম :

মোঃ রাজিব তালুকদার:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদে নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই দুই পরীক্ষার্থী হল— নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার। নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে। আর সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে। লাশ দুটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, উপজেলার বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে রওনা হয়। তাদের পরীক্ষার আসন পড়েছিল কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে।থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় তিতাস নদে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থী দুজনকে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আজ বুধবার সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।বীরগাঁও উচ্চবিদ্যালয় থেকে এবার ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এই ২৯৮ জন আজ সকালে থানাকান্দি থেকে দুটি নৌকাযোগে কৃষ্ণনগরের দিকে রওনা দেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
৩০ বার পঠিত হয়েছে