
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী ভোলানাথ বিশেশ্বর হিন্দু একাডেমিতে সাংবাদিক কন্যা জেসমিন আহমেদ অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে নবম শ্রেণীতে উন্নীত হয়েছেন।
জেসমিন আহমেদ বাংলাদেশের গর্বিত সাংবাদিক, বিবিসি নিউজ ২৪ লাইভ-এর বিশেষ প্রতিনিধি জুয়েল আহমেদের একমাত্র কন্যা। তার এই সাফল্যে পরিবার, বন্ধুবান্ধব এবং শিক্ষাপ্রতিষ্ঠান সকলেই গর্বিত।
জেসমিনের বাবা জুয়েল আহমেদ বলেন, “মেয়ের এই অর্জন আমাকে অভিভূত করেছে। তার জন্য দোয়া চাই, যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।”
জেসমিনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণও তার প্রতিভা ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন। তারা বলেন, “জেসমিন এক উদাহরণ হয়ে থাকবে অন্যান্য শিক্ষার্থীদের জন্য।”
এ সাফল্য রাজশাহী ও তার শিক্ষাপ্রতিষ্ঠানের মানকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছে। সবার বিশ্বাস, জেসমিন ভবিষ্যতে আরো অসাধারণ কৃতিত্ব দেখিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে।