ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

রাবি শিক্ষার্থীকে আন্দোলনে না থাকার ‘পরামর্শ’

প্রতিনিধির নাম :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, প্রশাসনবিরোধী আন্দোলনে জড়িত না থাকার ‘পরামর্শ’ দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। আবদুল মজিদ নামের ওই শিক্ষার্থী চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের এমফিলের ছাত্র ও রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক। বদুল মজিদের অভিযোগ, গত সোমবার বেলা দুইটা থেকে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত তাঁকে ওই সংস্থার কার্যালয়ে রাখা হয়। তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই নানা অন্যায়-অসংগতির বিরুদ্ধে কথা বলি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন সহ–উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে আন্দোলন শুরু হয়েছে। ভিসি নিজে আমার সঙ্গে কথা বলে আমাকে বোঝাতে পারেননি। আমি আন্দোলনে থেকেছি। আমার ধারণা, ভিসি আমাকে এই আন্দোলন থেকে দূরে রাখতে ওই সংস্থা দিয়ে এটা করিয়েছেন।’ আবদুল মজিদ ২০১১-১২ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে তিনি ওই বিভাগ থেকে স্নাতক পাস করেন। এ বছর তিনি চারুকলা অনুষদে এমফিল কোর্সে ভর্তি হয়েছেন। তিনি রাকসু আন্দোলনের দাবিতে গঠিত রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়কের দায়িত্বে আছেন। অভিযোগ প্রসঙ্গে উপাচার্য এম আবদুস সোবহান ও সহ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে