1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রোহিঙ্গা’ শব্দ এড়িয়ে যাবার ব্যাখ্যা দিলেন পোপ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জীবন নিউজ ডেস্ক: মিয়ানমার সফরে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি জানান, শান্তিপূর্ণভাবে সংকট নিরসনে সংলাপের পথ খোলা রাখতেই তার এ কৌশল।

মিয়ানমার ও বাংলাদেশে ছয়দিনের সফর শেষে, শনিবার রোমে ফেরার পথে সাংবাদিকদের একথা বলেন পোপ।

অবশ্য ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করলেও মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর কাছে সমস্যা সমাধানে তার স্পষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ইঙ্গিত দেন, মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধের ওপর জোর দিয়েছেন তিনি। শুরু থেকেই রোহিঙ্গা সংকট নিয়ে সোচ্চার পোপ ফ্রান্সিস।

কিন্তু মিয়ানমার প্রশাসনের চাপে নেইপিদোতে দেয়া ভাষণে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণে বিরত ছিলেন তিনি। কথা বলেননি রাখাইনে সেনাবাহিনীর নির্যাতন নিয়েও।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews